নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাঙামাটির সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে লাল, সোনালি হলুদ ও নীল-বেগুনি রঙের নানা প্রজাতির পাখি। এখানকার বনাঞ্চল, গাছপালা এবং ফুলের মাঝে ঘুরে বেড়ানো এসব পাখির বৈচিত্র্যময় ও চঞ্চল আচরণ প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ে।
কখনো ফুলের মধু পানের সময় ছোট্ট পাখিদের উল্টো হয়ে ঝুলে থাকতে দেখা যায়। আবার কখনো ডালে বসে চারপাশ পর্যবেক্ষণ করতে কিংবা খাবারের খোঁজে ব্যস্ত থাকতেও দেখা মেলে তাদের।
সাপছড়ি এলাকার লুম্বিনী এবং উলুছড়ার কুমড়াটিলা থেকে এই চমৎকার দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে। রাঙামাটির এই পাহাড়ি জনপদে হাঁড়িচাঁচা, মৌটুসি, বেনেবউ, বসন্তবাউরি এবং টুনটুনির মতো হরেক রকমের পাখির নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর