নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে হাসনাইন আহমেদ নামের এক যুবককে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাটে এই অভিযান পরিচালনা করে পুলিশ। তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
আটক হওয়া হাসনাইন আহমেদ জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর