ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে জানা যায়, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় গত ৯ নভেম্বর এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বহুতল আবাসিক ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে কলবেল টিপে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছে এক স্কুলছাত্রী।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আকস্মিকভাবে কালো রঙের শার্ট পরিহিত এক তরুণ এসে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং উপর্যুপরি আঘাত করতে থাকে।

আক্রমণের শিকার ওই কিশোরীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন, যা দেখে হামলাকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ভিডিওটি নিয়ে নানা অপপ্রচারের চেষ্টা করা হলেও অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে, এটি কোনোভাবেই ঢাকার ভেতরের কোনো ঘটনার ভিডিও নয়।

গত ৯ নভেম্বর দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছিল যে, কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষা শেষ করে নিজের বাসায় ফিরে ফটকের সামনে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী পেছন দিক থেকে এসে এক কিশোর তাকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ করে মারাত্মকভাবে জখম করে ফেলে।

তার শরীরে অন্তত ছয়টি স্থানে গুরুতর আঘাতের ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রামবাসীর অনুদানে বাবুপুরে স্থায়ী খেলার মাঠ

গ্রামবাসীর অনুদানে বাবুপুরে স্থায়ী খেলার মাঠ