ঢাকা | বঙ্গাব্দ

চা-দোকানি বাবা-মার জিপিএ-৫ জয়ী ১৩৫ সন্তানকে এমজিআইর সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
চা-দোকানি বাবা-মার জিপিএ-৫ জয়ী ১৩৫ সন্তানকে এমজিআইর সংবর্ধনা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন মেধাবী শিক্ষার্থী এবং তাঁদের চা-দোকানি বাবা-মাকে সংবর্ধনা প্রদান করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’।

সম্প্রতি রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

সন্তানদের এই সাফল্যের পেছনে থাকা বাবা-মায়েদের অবদানকে সম্মান জানাতে তাঁদের গলায় পরিয়ে দেওয়া হয় বিশেষ মেডেল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চা-দোকানি অভিভাবকদের লড়াই ও তাঁদের সন্তানদের অসামান্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সেঞ্চুরি পেলেও নিজের ভুল স্বীকার করলেন সাদমান ইসলাম

সেঞ্চুরি পেলেও নিজের ভুল স্বীকার করলেন সাদমান ইসলাম