ঢাকা | বঙ্গাব্দ

আট দশক ধরে নেত্রকোনায় পাশাপাশি ঘুমিয়ে তিন অস্ট্রেলীয়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
আট দশক ধরে নেত্রকোনায় পাশাপাশি ঘুমিয়ে তিন অস্ট্রেলীয় ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

১৯৪৪ সালের ২৯ জুলাই সংঘটিত এক হৃদয়বিদারক ঘটনার প্রায় আট দশক অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে হাওড় অঞ্চলের জনপদ ও সাধারণ মানুষের জীবনপ্রবাহে পরিবর্তন এলেও, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের প্রাঙ্গণে অবস্থিত পাশাপাশি তিনটি কবর আজও বয়ে চলেছে বন্ধুত্ব, প্রেম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ স্মৃতির সাক্ষ্য।

চার্চের নথিপত্র এবং স্থানীয়ভাবে সংগৃহীত বিবরণ থেকে জানা যায়, সিরিল জেমস মূর এবং এডনা নামের এক নারী ১৯৪৪ সালের ২৮ জুলাই ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর অভিমুখে রওনা হয়েছিলেন।

তাঁদের এই যাত্রাপথে সঙ্গী ছিলেন মূরের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু রোনাল্ড চেস্টারটন পটার। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেই বিশ্বযুদ্ধের দিনগুলোতে মিত্রবাহিনীর পক্ষে এই অঞ্চলে কর্মরত ছিলেন।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, তাঁরা প্রথমে ট্রেনযোগে ময়মনসিংহ ছেড়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসে পৌঁছান। সে সময় একটি বিবাহ উৎসবে অংশ নেওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে আরও বেশ কয়েজন ব্যক্তি তাঁদের সহযাত্রী হয়েছিলেন। মোহনগঞ্জে পৌঁছানোর পর তাঁদের পরবর্তী পথপরিক্রমা শুরু হয় সম্পূর্ণভাবে জলপথে বা নৌকার মাধ্যমে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে মৃত্যু চারশ পার, নতুন ভর্তি ১৯৮২

ডেঙ্গুতে মৃত্যু চারশ পার, নতুন ভর্তি ১৯৮২