ঢাকা | বঙ্গাব্দ

‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ ছবির ক্যাপশন: ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ
ad728

ঢাকা, ২২ ফেব্রুয়ারি: ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ থাকলেও দুজন গ্রেপ্তার থাকায় বাকিদের জন্য আত্মসমর্পণ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে, ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতের সময় কল্যাণপুরের জাহাজবাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে অভিযান চালায়। অভিযানে ৯ তরুণকে হত্যা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন?

ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন?