নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসন্ন বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তমন্ত্রণালয় বৈঠকে দেশজুড়ে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার কঠোর সিদ্ধান্ত গৃহিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ বৈঠকে জাতীয় কর্মসূচিগুলো সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করা হয়।
বৈঠকে গৃহীত সুনির্দিষ্ট সিদ্ধান্ত মোতাবেক, মহান বিজয় দিবসের সূর্যোদয়ের প্রাক্কালে ও সকালে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, দেশি-বিদেশি বিশিষ্ট ভিভিআইপি অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখা হবে।
নিরাপত্তা বলয়কে অধিকতর আধুনিক, ত্রুটিহীন ও সুরক্ষিত করার অংশ হিসেবে স্মৃতিসৌধ চত্বর এবং এর মূল প্রবেশপথগুলোতে পর্যাপ্ত পরিমাণে হাই-ডেফিনিশন সিসিটিভি ও আইপি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই ক্যামেরাগুলোর ফিড সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর এবং সং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের মনিটরিং সেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা, জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি কঠোরহস্তে প্রতিহত করার জন্য পুলিশের বিশেষ শাখা (এসবি)সহ দেশের সকল গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থেকে সার্বক্ষণিক নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর