ঢাকা | বঙ্গাব্দ

ইরানের রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ইরানের রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি হিসেবে নতুন তথ্য সামনে আনছে তেল আবিব। ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তৈরি করতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান।

ওয়াশিংটন ও মায়ামি সফরকালে মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করেন মোসাদপ্রধান। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহযোগী হলেন গফম্যান। মূলত তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাত শুরুর পক্ষে মার্কিন প্রশাসনকে বোঝাতেই তাকে ওয়াশিংটনে পাঠানো হয়েছিল বলে ইসরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বৈঠকে গফম্যান ইরানের রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত গোপন কার্যক্রম নিয়ে তেল আবিবের গভীর উদ্বেগের দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের হাতে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে, যা প্রমাণ করে যে ইরান বর্তমানে রাসায়নিক অস্ত্র তৈরি সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, তেহরান ইতিমধ্যে এ ধরনের নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষাও সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ডিজিটাল লেনদেনের প্রভাব ও ব্যবহার নিয়ে বিকাশ-ইউআইইউর গবেষণা

ডিজিটাল লেনদেনের প্রভাব ও ব্যবহার নিয়ে বিকাশ-ইউআইইউর গবেষণা