ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া মেডিকেলে নাগলিঙ্গম গাছে ঘুঘু পাখির সংসার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
বগুড়া মেডিকেলে নাগলিঙ্গম গাছে ঘুঘু পাখির সংসার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাতায় ঘেরা একটি নাগলিঙ্গম গাছ। গাছটির কাণ্ডজুড়ে ফুটে আছে থোকা থোকা ফুল। এই প্রাকৃতিক পরিবেশে বেশ কিছুদিন যাবত একটি জোড়া ঘুঘু পাখি স্থায়ীভাবে বসবাস শুরু করেছে।

গাছের ডালে বসে সময় কাটানোর পাশাপাশি প্রায়ই তাদের একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এই দৃশ্য চারপাশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

নাগলিঙ্গম ফুলগুলো ছয়টি পাপড়ি মেলে ধরে সাপের ফণার মতো ভঙিমায় দাঁড়িয়ে থাকে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ফুলগুলোর শরীরে গাঢ় গোলাপি ও হালকা হলুদ রঙের চমৎকার এক মিশ্রণ রয়েছে।

ভোরবেলা যখন মানুষ চিকিৎসার প্রয়োজনে বা অন্য কোনো কারণে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে যাতায়াত করেন, তখন অনেকেই এই নাগলিঙ্গম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান।

১৭৫৫ সালে ফ্রান্সের বিশিষ্ট উদ্ভিদবিদ জে এফ আবলেট এই গাছটির বৈজ্ঞানিক নামকরণ করেছিলেন 'couroupita guianensis'। উদ্ভিদবিজ্ঞানীদের মতে, নাগলিঙ্গম গাছের আদি নিবাস রয়েছে মধ্য ও দক্ষিণ আমেরিকার অঞ্চলে।

সৌন্দর্যের পাশাপাশি এই উদ্ভিদের রয়েছে অনন্য কিছু ভেষজ গুণও। তবে বর্তমানে আমাদের দেশে নাগলিঙ্গম গাছ সচরাচর দেখা যায় না বললেই চলে, এটি বেশ দুর্লভ একটি গাছ হিসেবে পরিচিত। সম্প্রতি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকা থেকেই এই ছবিগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
দেশে হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু