ঢাকা | বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা অবনতি নিয়ে উদ্বেগ, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
আইনশৃঙ্খলা অবনতি নিয়ে উদ্বেগ, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এবং জনগণের নিরাপত্তা চরমভাবে বিপন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি জানান, এই নৈরাজ্যের শিকার হচ্ছে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষই, সেই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা।

পতিত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে চলেছে বলে তিনি অভিযোগ করেন। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ লাভ করা সম্ভব, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বর্তমান সংকট নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সুনির্দিষ্ট উদ্বেগগুলো তুলে ধরা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিশেষ করে ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে থাকার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক স্ত্রীর পরকীয়া ও বিয়ে নিয়ে বিরোধে খুন নেতা

সাবেক স্ত্রীর পরকীয়া ও বিয়ে নিয়ে বিরোধে খুন নেতা