ঢাকা | বঙ্গাব্দ

ফরাসি লিগ ওয়ানের সপ্তম রাউন্ডে শনিবার স্ট্রাসবুর্গে বিরুদ্ধে প্যারিস সেন্ট জার্মেইর…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ফরাসি লিগ ওয়ানের সপ্তম রাউন্ডে শনিবার স্ট্রাসবুর্গে বিরুদ্ধে প্যারিস সেন্ট জার্মেইর… ছবির ক্যাপশন:
ad728

ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দলের ব্যবধান বাড়াতে ভূমিকা রাখেন মেন্দেস। কিন্তু ৮৫তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই পর্তুগিজ ডিফেন্ডারকে। এনরিকে ততক্ষণে দলের সবকটি বদলি খেলোয়াড় ব্যবহার করে ফেলায় ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলা শেষ করে পিএসজি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ এনরিকে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সে (মেন্দেস) উরুতে সামান্য ব্যথা অনুভব করায় আমরা আর কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিই।

এনরিকে আরও বলেন, আমি জানি না এটাকে পুরোপুরি ইনজুরি বলা যাবে কিনা, তবে আমরা আর কোনো ঝুঁকি নিতে চাইনি বলেই একজন খেলোয়াড় কম নিয়ে খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। রোববার তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে। বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে কোচের এমন সতর্কতা একেবারেই যুক্তিযুক্ত।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের খেলায় ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে বার্সেলোনাকে আতিথ্য দেবে পিএসজি।

ইউরোপীয় প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি, যেখানে কেবল গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একই দিনে লা লিগার নবম রাউন্ডের ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে রেখেছে বার্সাও।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে ন