ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনের দস্যুদের অস্ত্র ও রসদ দেওয়ায় দুজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
সুন্দরবনের দস্যুদের অস্ত্র ও রসদ দেওয়ায় দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সুন্দরবনের দস্যু বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

কোস্টগার্ডের এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, আটক হাফিজুর রহমান অস্ত্র ও অস্ত্রশস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দিয়ে জলদস্যুদের সহায়তা করতেন।

গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি আব্দুর রহিম দস্যুদের নিয়মিত খাবার এবং প্রয়োজনীয় বিভিন্ন রসদ পৌঁছে দিতেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি ও অবস্থানের গোপনীয় তথ্য পাচার করতেন তিনি।

এই ঘটনার পর আটক ব্যক্তিরা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার আসামিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ঢাকায় তাপমাত্রা কমে ২৪.৮ ডিগ্রিতে, নামল শীতের আমেজ

ঢাকায় তাপমাত্রা কমে ২৪.৮ ডিগ্রিতে, নামল শীতের আমেজ