ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু… ছবির ক্যাপশন:
ad728

রোববার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে সকাল ৮টার মধ্যে সবার আসার কথা থাকলেও সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে দেখা গেছে, অনেক চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত। দায়িত্ব পালনে অবহেলার কারণে যাদের পাওয়া যায়নি, তাদের শোকজ করার জন্য সিভিল সার্জন নির্দেশ দেওয়া হয়েছে।

রোগী ও শয্যা সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এটি ১০০ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখা গেছে হাসপাতালে রোগী ভর্তি আছেন প্রায় ৯০০ জন। ১০০ জনের জনবল ও বরাদ্দকৃত ওষুধ-খাবার দিয়ে ৯০০ জন রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর।

১০০ জনের খাবার ৯০০ জনের মধ্যে বণ্টন করায় অনেকেই খাবার পাচ্ছেন না। আমি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের অপরিষ্কার বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- নাটোর জেলা সিভিল সার্জন ড. মশিউর রহমান, আরএমও ড. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অন

আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অন