ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
সোনারগাঁয়ে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার ছবির ক্যাপশন:
ad728

বিশেষ প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। পরিদর্শনকালে তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপে তিনি এসেছেন।

জানা গেছে, শনিবার বেলা ১২ টার পর পরিবারের সদস্যদের নিয়ে উপ-হাইকমিশনার পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদিপ পোদ্দার, সেক্রেটারি বাদল পোদ্দার, পানামা গ্রুপের সিনিয়র জিএম এ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজা মন্ডলের ভক্তরা।

এ বিষয়ে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রদিপ পোদ্দার বলেন, হাইকমিশনার পরিদর্শনে এসেছেন এবং তিনি এখনো সম্ভব অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারী পরিদর্শন তা আমার জানা নাই।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, হাইকমিশনার আসার আগ মূহুর্ত থেকে আমাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজা মন্ডপের আশপাশে অবস্থান নিয়েছিল এবং তার নিরাপত্তা সতর্কভাবে কাজ করেছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ হাইকমিশনার তার পরিবারবর্গ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পরিদর্শন করছেন। এটা কোনো সরকারি পোগ্রাম ছিল না।

সোনারগাঁয়ের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধেকে ফুল দিয়ে বরণ করে নেন পানামা গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার (সিআইপি)।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন