ঢাকা | বঙ্গাব্দ

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৯

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৯ ছবির ক্যাপশন: অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৯
ad728


নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া ও ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

পুলিশ সুপার জানান, সারা দেশে কিছু ব্যক্তি অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ও জুয়া কার্যক্রম পরিচালনা করছে। নড়াইলেও কয়েকটি ফেসবুক পেজ ও নাম ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ পাওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) নড়াইল জেলা ডিবি ও থানা পুলিশ লোহাগড়ার ঝামারঘোপ বাজারের মা ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬) ও ফরিদ হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ফরহাদ হোসেনের সহযোগী হিসেবে সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), লাহু মিনহাজ (২৪), বিবেক বিশ্বাস (২৫), আলাউদ্দিন মোল্যা (২৮) ও নাজমুল মোল্যাকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার নয়জনের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে বিভিন্ন অ্যাপের ব্যবহার ও ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আইনের সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব পাঁচ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

অনলাইনে মুখরোচক ও লোভনীয় বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কেনাকাটা না করার জন্য সবাইকে সতর্ক করেছেন পুলিশ সুপার।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার