ঢাকা | বঙ্গাব্দ

সড়কে বড় বড় গর্ত, হেলেদুলে ধীরগতিতে যানবাহন চলাচল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
সড়কে বড় বড় গর্ত, হেলেদুলে ধীরগতিতে যানবাহন চলাচল ছবির ক্যাপশন: সড়কে বড় বড় গর্ত, হেলেদুলে ধীরগতিতে যানবাহন চলাচল
ad728
সড়কে বড় বড় গর্ত, হেলেদুলে ধীরগতিতে যানবাহন চলাচল সড়কজুড়ে ছোটবড় গর্ত। তাতে জমে আছে বৃষ্টির পানি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। একটু অসতর্ক হলে উল্টে যায় অটোরিকশার মতো গাড়ি। এমন চিত্র কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের। উপজেলা প্রকৌশলীর দপ্তর জানিয়েছেন, বর্ষা মৌসুম চলে গেলে প্রায় ১০ কোটি টাকায় এই সড়কের সংস্কার কাজ করা হবে। ইতোমধ্যে বরাদ্দের টাকা ছাড় করানো হয়েছে। কিছুদিন ধৈর্য ধরতে হবে। সংস্কার কাজ হলে এলাকাবাসীকে আর ভোগান্তি পেতে হবে না।গত শুক্রবার সরেজমিন মৌচাক-ফুলবাড়িয়া ২২ কিলোমিটার সড়কের কমপক্ষে ১০টি স্থানে ছোট বড় গর্ত দেখা গেছে। ওই সব গর্তে জমে আছে বৃষ্টির পানি। খানাখন্দে ভরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে হতে বনফুল রেলক্রসিং এলাকা পর্যন্ত পুরো সড়কে খানাখন্দ। কোথাও বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। ভান্নারা বাজারের দক্ষিণপাশে বিশাল গর্তে জমে আছে পানি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফটিক মার্কেট এলাকায় চার-পাঁচটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাতে চলাচলের সময় মোটরসাইকেল আরোহীরা প্রায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে বলে জানান স্থানীয়রা।
চা-বাগান বাজারের পরে ভাঙাচোরা সড়কের কিছু অংশ ঠিকঠাক করা হলেও হোসেন মার্কেট ও গাছবাড়ী এলাকার নির্জন সড়কে শত শত ছোট বড় গর্ত দেখা গেছে। এখানে সড়কের দুপাশে সরকারি বনজঙ্গল হওয়াতে রাতে ডাকাতির ঘটনাও ঘটে বলে জানান স্থানীয় হোসেন মার্কেট এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন। তিনি বলেন, মৌচাক-ফুলবাড়িয়া সড়কের কিছু এলাকায় এত খারাপ হয়েছে যে অটোরিকশা কিংবা ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতের গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে অনেক সময় ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা উচিত।
হোসেন মার্কেট এলাকায় গর্তের কারণে হেলেদুলে ধীরগতিতে চলাচল করছে ছোট বড় যানবাহন। গাছবাড়ী এলাকায় গজারি বনের দুপাশ দিয়ে চলে যাওয়া সড়কটি হোসেন মার্কেট এলাকার চেয়েও খারাপ অবস্থা হয়েছে। সেখানে কথা হয় ট্রাকচালক আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, ‘রাতে এই সড়ক দিয়ে মালামাল নিয়ে যাই না। কারণে সড়কের দুপাশে অধিকাংশ এলাকায় ঘন বন। সড়কটি খানাখন্দে ভরা থাকায় ধীরে চলতে হয়। এই সুযোগে ছিনতাইকারী ও ডাকাতরা হামলা চালায়।’হোসেন মার্কেট এলাকার অটোরিকশাচালক বুলবুল হোসেন জানান, দীর্ঘদিন সড়কটি বেহাল। খানাখন্দ ও বড় বড় গর্তে ভরে আছে সড়কটি। কেউ সংস্কার কাজ করার উদ্যোগ নিচ্ছেন না। ছোট গাড়ি চালাতে গিয়ে গর্তে পড়ে উল্টে যাচ্ছে। এতে যাত্রীরা হতাহত হচ্ছে। তিনি বলেন, এই সড়কের কিছু অংশ ভালো থাকলেও গাছবাড়ী ও হোসেন মার্কেট এলাকা দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
মৌচাক রেলক্রসিং এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, দীর্ঘদিন এই সড়কটি অবহেলিত। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এই এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায়  যানবাহন ও লোকের সংখ্যা বেড়ে গেছে। এই সড়কটি দ্রুত সংস্কার করলে মানুষের ভোগান্তি কমে আসবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কালিয়াকৈর উপজেলার প্রধান প্রকৌশলী মাকসুদুল নবী মিন্টুর ভাষ্য, মৌচাক-ফুলবাড়িয়া ২২ কিলোমিটার সড়কের মধ্যে মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে থেকে মৌচাক রেলক্রসিং পর্যন্ত দুই কিলোমিটার ঢালাই কাজের জন্য সাত কোটি টাকা পেয়েছেন তারা। সড়কের বাকি অংশ সংস্কার করার জন্য আরও তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শুরু করা হবে। সড়কটিতে যাতায়াতকারী লোকজনের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা