ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী নামে এক…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী নামে এক… ছবির ক্যাপশন:
ad728

জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী নামে এক মাঝির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘আনন্দ তরী’ ও ‘বিজয় এক্সপ্রেস’ নামে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি নৌকার সঙ্গে নৌকাবাইচে অংশ নিতে নৌকায় ওঠেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর বড় ছেলে হাসান আলী।

প্রতিযোগিতায় তার অংশ নেওয়া নৌকাটি বিজয়ী হয়। তবে প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে পড়েন হাসান। পরে তাকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকায় তার মৃত্যু হয়। হাসান আলী চার সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন আলোচিত হত্যা মামলার আপিল শুনানির দিন ধার্য

তিন আলোচিত হত্যা মামলার আপিল শুনানির দিন ধার্য