নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের সোনাহারপাড়া থেকে উত্তর নারায়নপুর মসজিদ পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধনকালে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে চলা এই রাস্তাটি পাকাকরণ না হওয়ার কারণে এলাকাবাসীর চলাচলে বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হতো।
প্রতিনিধি সূত্রে জানা যায়, সোনাহারপাড়া থেকে উত্তর নারায়নপুর মসজিদ পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হতে চলেছে। রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর