ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর আব্দুল্লাহপুরে চাঁদা না দেওয়ায় সেলসম্যানকে কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
রাজধানীর আব্দুল্লাহপুরে চাঁদা না দেওয়ায় সেলসম্যানকে কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রাজধানীর আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় চাঁদা না দেওয়ায় শামসুল (৩২) নামের এক সেলসম্যানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আহত শামসুল চাঁপাইনবাবগঞ্জ জেলার খায়রুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় বসবাস করে রবি মোবাইল ফোন কোম্পানির সেলসম্যান হিসেবে প্রতিদিন আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় সিম বিক্রি করতেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় বিল্লালের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং বুকের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। এতে তার বুকে প্রায় ছয় ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. এনি জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি: ফতুল্লায় ডাইং কারখানায় তিতাসের অভ

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি: ফতুল্লায় ডাইং কারখানায় তিতাসের অভ