নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নাটোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নিকটবর্তী নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন।
ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া আহত হন কমপক্ষে ২৫ জন মানুষ।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ নাটোর এবং রাজশাহীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্য থেকে একটি শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর