ঢাকা | বঙ্গাব্দ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণ কমিটি গঠন, সভাপতি রবি ও সম্পাদক শফিকুল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণ কমিটি গঠন, সভাপতি রবি ও সম্পাদক শফিকুল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে নাগরিক টিভির প্রতিনিধি মো. ওবায়দুল ইসলাম রবিকে সভাপতি, কান্ট্রি টুডের মো. ইসমাইল হককে সহ-সভাপতি এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার চারঘাট উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় চারঘাট পৌরসভার সারদা বাজারের একটি রেস্তোরাঁয় সিআরইউর পূর্ণ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক টিভি সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমে আগামীতে আরও বৈধ নিয়োগকৃত সাংবাদিকদের এই সংগঠনের সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. ইসমাইল হক, যুগ্ম-সম্পাদক আমির হামজা (বাংলাবাজার পত্রিকা), সাংগঠনিক সম্পাদক সম্রাট, অর্থ সম্পাদক মনিরুজ্জামান এবং সদস্য হিসেবে মেহেদি হাসান ও হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতি বলেন, সংগঠন একাধিক থাকতে পারে, সেটা নিয়ে কোনো ধরনের সমালোচনার বিষয় নয়। সকলেই গণমাধ্যমকর্মী এটাই বড় কথা। উপজেলার সকল সাংবাদিকদের সাথে একাত্মতা বজায় রেখে সিআরইউ সদস্যদের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার অপেক্ষায় বাংলাদেশ

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার অপেক্ষায় বাংলাদেশ