ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
নওগাঁয় সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

গত বুধবার একুশে অক্টোবর বিজয়া দশমীর সকাল থেকে নওগাঁর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেবী দুর্গার শেষবারের মতো দর্শন লাভের আশায় এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিতে অসংখ্য ভক্ত মণ্ডপগুলোতে ভিড় জমান।

শহরের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, শাস্ত্রীয় বিধান অনুযায়ী পূজার আনুষ্ঠানিক সমাপ্তির পর দেবী দুর্গাকে বিদায় জানানোর বিশেষ পর্ব শুরু হয়। সিঁদুরের মাধ্যমে মায়ের পা স্পর্শ করার পর বিবাহিত নারীরা একে অপরের কপাল ও গালে লাল সিঁদুর মাখিয়ে উৎসবে মেতে ওঠেন।

ঢাকের রুল, নারীদের উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজে পুরো মন্দির চত্বর প্রকম্পিত হয়ে ওঠে। এই ঐতিহ্যবাহী সিঁদুর খেলার নান্দনিক রঙে দেবী বিদায়ের বিষাদের সুর সাময়িকভাবে স্তিমিত হয়ে পড়েছিল।

আগামী বছরগুলোতেও সকলে মিলে পুনরায় একত্রিত হয়ে আনন্দ ও সিঁদুর খেলায় অংশ নিতে পারবেন—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত ভক্তরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের