ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধপূর্ব অবস্থানে ফিরল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি, কেপলারের উপাত্তে প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
যুদ্ধপূর্ব অবস্থানে ফিরল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি, কেপলারের উপাত্তে প্রকাশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের প্রারম্ভিক উপাত্ত অনুসারে, গত ১৮ অক্টোবর সমাপ্ত সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নৌপথ পাড়ি দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ব্যারেলের অধিক তেল সরবরাহ করা হয়েছে। হরমুজ প্রণালির রুট এবং এই অঞ্চলের অন্যান্য বিকল্প জলপথ ব্যবহার করে পাঠানো সমস্ত চালানের হিসেবই এই পরিসংখানের অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সমাপ্ত সপ্তাহে, তথা ইরানে সংঘাত শুরুর অব্যবহিত পূর্বে, এই জ্বালানি তেল রপ্তানির পরিমাণ ছিল দৈনিক দুই কোটি চুয়াল্লিশ লাখ ব্যারেল। যুদ্ধ শুরুর আগের ও পরের এই পরিসংখ্যান তৈরির প্রক্রিয়ায় ইরানের নিজস্ব তেল রপ্তানির পরিমাণটা যুক্ত করা হয়নি।

কেপলারের এই হিসাবের আওতায় এসেছে হরমুজ প্রণালি দিয়ে জলযান চলাচল, ওমান উপসাগরে এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি তেল হস্তান্তর কার্যক্রম। সেই সঙ্গে ফুজাইরাহ ও ওমানের বিভিন্ন বন্দর থেকে তেল পরিবহন এবং লোহিত সাগর দিয়ে পণ্য পাঠানো—এসবের সামগ্রিক সরবরাহের ওপর ভিত্তি করে মোট পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচল এবং প্রণালি পার হওয়ার ব্যাপ্ত সময়ের ওপর নির্ভর করে এই হিসাবের অংক কিছুটা পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দশ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে রাজ ও তুষির প্রথম সিনেমা

দশ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে রাজ ও তুষির প্রথম সিনেমা