ঢাকা | বঙ্গাব্দ

চাল আত্মসাতের অভিযোগে ফেঁসে গেলেন ইউপি সদস্য রোজিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
চাল আত্মসাতের অভিযোগে ফেঁসে গেলেন ইউপি সদস্য রোজিনা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা শেফালী বেগম ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধানে জানা যায় এই চাঞ্চল্যকর তথ্য।

২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর থেকেই দুই কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন শেফালী। অভাবের তাড়নায় সংসারের খরচ মেটাতে দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে রাজধানীতে গিয়ে দিনমজুরের কাজ করতে বাধ্য হন তিনি।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দুই বছর মেয়াদি ভিডব্লিউবি কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার আশায় অনলাইনে আবেদন করেছিলেন শেফালী। নিয়মমাফিক যাবতীয় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর নামে একটি কার্ড চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

অনুমোদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই কার্ডটি সংগ্রহ করেছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য রোজিনা বেগম।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কমলগঞ্জে এক রাতে ৭ দোকান ও ২ মসজিদে চুরি

কমলগঞ্জে এক রাতে ৭ দোকান ও ২ মসজিদে চুরি