ঢাকা | বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ১৫ কেজি ওজনের পদ্মার রুই বিক্রি ৬৭ হাজারে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
দৌলতদিয়ায় ১৫ কেজি ওজনের পদ্মার রুই বিক্রি ৬৭ হাজারে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি রুই মাছ, যার ওজন ১৫ কেজি। শুক্রবার সকাল ১০টার দিকে জেলে নিরঞ্জন হালদার তার সঙ্গীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যান এবং ওই সময়ই মাছটি তাদের জালে ধরা পড়ে।

বিশাল আকৃতির এই রুই মাছটি পাওয়ার পর জেলে ও তার সঙ্গীরা অত্যন্ত আনন্দিত হন। নদীতে মাছ ধরার পর তারা দ্রুত সেটি নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আসেন এবং স্থানীয় আড়তদার শাজাহানের কাছে তা বিক্রি করেন।

আড়তদার শাজাহান মাছটি কেনার পর অনলাইনে যোগাযোগ করেন এবং পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে তা বিক্রি করেন। প্রবাসী ক্রেতার কাছে প্রতি কেজি রুই মাছ ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়, যার মোট দাম আসে ৬৭ হাজার ৫০০ টাকা।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে ভুয়া লেবেল বিক্রি, মার্কিন ডাক বিভাগে কোটি ডলার জ

পাকিস্তানে ভুয়া লেবেল বিক্রি, মার্কিন ডাক বিভাগে কোটি ডলার জ