নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পাবনার সাঁথিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পক্ষের দায়ের করা মামলার এজাহার থেকে এই তথ্য জানা গেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার দোপমাঝ গ্রামের বাসিন্দা এবং মাদ্রাসাসুপার আজিজল হকের সঙ্গে একই এলাকার সোহেল রানা ও তাঁর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলে আসছে।
পূর্ব শত্রুতা ও বিরোধের ধারাবাহিকতায় গতকাল বিকেলে সোহেল রানার লোকজন সংঘবদ্ধ হয়ে মাদ্রাসাসুপার আজিজল হকের বাড়িতে চড়াও হয় এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলাকারীরা কেবল ভাঙচুর চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং যাওয়ার সময় বসতঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, এমনকি ঘরে রক্ষিত পেঁয়াজ ও পাট জোরপূর্বক লুট করে নিয়ে যায় বলে এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর