নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ চলে গেছে হুতি বিদ্রোহীদের হাতে। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি বাহিনী এই কৌশলগত এলাকার কর্তৃত্ব হারিয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে, লোহিত সাগরের এই প্রণালি নিজেদের কব্জায় নেওয়ার সময় বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের গতিপ্রকৃতিতে কোনো বিঘ্ন ঘটায়নি তারা।
তবে এই গোষ্ঠীটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সৌদি আরবের পতাকাবাহী বা সংশ্লিষ্ট বাণিজ্যিক জলযানগুলোর ওপর তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের মূল্যে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় রিয়াদ তাদের জ্বালানি তেল রপ্তানির প্রধান পথ হিসেবে লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
পরিস্থিতিরি এই নাটকীয় মোড় পরিবর্তনের পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে।
এর জবাবে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটিও সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরী ও স্থাপনা লক্ষ্য করে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে।
জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে দেশটিতে প্রায় ৩ লাখ ৩০ হাজার সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রাণঘাতী এই লড়াইয়ের জেরে বিগত বছরগুলোতে দেশটিতে কয়েক শ মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনাও ঘটেছ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শুরু হওয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের রাষ্ট্রীয় কাঠামো ও জনজীবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ওই সময়ে বিদ্রোহী হুতি যোদ্ধারা রাজধানী সানা থেকে বৈধ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করলে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে।
পরবর্তীতে ২০১৫ সালের শুরুর দিকে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব রাষ্ট্র ইয়েমেনি সরকারের হারানো ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরু করলে এই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর