নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দ্বিতীয় ধাপে আরও একশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকার উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বাংলামোটর এলাকার রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত এই তালিকায় মোট একশ জন প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও পদের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিভিন্ন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৪১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৮ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
একই সঙ্গে উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও দলটির পক্ষ থেকে একজনকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় এই একশ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরে দলটি।
দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি চলছে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তাদের নির্বাচনী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর