ঢাকা | বঙ্গাব্দ

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে বড় বিপদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে বড় বিপদ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির এই সময়েও আমাদের নানা ভুল জীবনযাপন, দৈনন্দিন অভ্যাস এবং অসচেতনতা মানবজাতিকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিচ্ছে। মূলত কিছু নির্দিষ্ট সামাজিক ও আচরণগত প্রবণতাই এই পরিস্থিতি তৈরির পেছনে প্রধানভাবে দায়ী।

এর অন্যতম বড় একটি কারণ হলো চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ ক্রয় ও সেবন করা। আমাদের দেশে ওষুধের দোকান বা ফার্মেসি থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার প্রবণতা একটি অত্যন্ত বিপজ্জনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

সাধারণত সামান্য সর্দি, জ্বর, কাশি কিংবা গলা ব্যথার মতো সাধারণ সমস্যায় চিকিৎসকের কোনো পরামর্শ না নিয়েই মানুষ কাউন্টার থেকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক সেবন করছে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআরের বিস্তারের গতি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

পাশাপাশি আরেকটি গুরুতর সমস্যা হলো ওষুধের নির্ধারিত কোর্স মাঝপথে অসম্পূর্ণ রাখা। একটু সুস্থ বোধ করা মাত্রই রোগীরা অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ করে দেন, যার ফলে শরীরের ভেতরের শক্তিশালী জীবাণুগুলো পুরোপুরি ধ্বংস হয় না।

এর ফলে বেঁচে যাওয়া জীবাণুগুলো আরও বেশি শক্তিশালী এবং ওষুধ প্রতিরোধী এক নতুন রূপ ধারণ করে, যা পরবর্তীতে চিকিৎসায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

শুধু মানবদেহই নয়, চিকিৎসাশাস্ত্রের বাইরে পশুপালন খাত, পোলট্রি ফার্ম, গবাদিপশু মোটাতাজাকরণ এবং মৎস্য চাষেও নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে।

এই অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সরাসরি মানবদেহের ভেতরে প্রবেশ করছে ড্রাগ-রেজিস্টার্ড ব্যাকটেরিয়া, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

এছাড়া হাসপাতালভিত্তিক বিভিন্ন সংক্রমণ এবং পরিবেশগত বায়ো-বার্ডেনের কারণেও পরিস্থিতি জটিল হচ্ছে। অনেক হাসপাতালে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিস বা সংক্রমণ রোধের পর্যাপ্ত ব্যবস্থা ও সতর্কতা থাকে না।

এর ফলে সেখানে নসোকোমিয়াল ইনফেকশন তথা হাসপাতাল-অর্জিত সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যেখানে মাল্টি-ড্রাগ রেজিস্টার্ড ব্যাকটেরিয়ার আক্রমণে রোগীদের জীবন চরম বিপন্ন হয়ে ওঠে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনে মুখোমুখি ট্রেন সংঘর্ষ, প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী

স্পেনে মুখোমুখি ট্রেন সংঘর্ষ, প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী