নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
আসন্ন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির মোট ১১টি ভিন্ন বিষয়ে সর্বমোট ৬৩০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে। এই আসনগুলোর মধ্যে বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন কোটায় শিক্ষার্থী গ্রহণ করা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শিক্ষার্থীরা প্রায় এক মাস ১০ দিন সময় পেয়ে http://but.teletalk.com.bd এই নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের অনলাইনে ৩ টাকা ফি প্রদান করতে হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
চলতি বছর ভর্তির আবেদনের ন্যূনতম জিপিএ অপরিবর্তিত রাখা হলেও গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এমনকি বুটেক্সে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও এবার আবেদন করতে পারবেন।
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে এর ফলাফল প্রকাশিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও বুটেক্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত অনুযায়ী, প্রার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে জিপিএ-৫ এর স্কেলে অন্তত জিপিএ-৪ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৪ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট এবং প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ভর্তিতে সম্মিলিত গ্রেড পয়েন্ট ১৭.৫০ চাওয়া হলেও এবার তা ১ কমানো হয়েছে। তবে পৃথক বিষয়ে ন্যূনতম ৩.৫০ জিপিএর শর্ত আগের মতোই বহাল রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গ্রেডিং পদ্ধতিতে ৫-এর স্কেলে জিপিএ-৪ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস বা বিদেশি বোর্ডে সমমানের যোগ্যতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং উল্লেখিত চার বিষয়ে সম্মিলিতভাবে ১৬.৫০ পয়েন্টের শর্ত পূরণ করতে হবে।
গণিত, পদার্থ ও রসায়ন—এই তিন বিষয়ে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে ১৪ হাজার যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ও লেভেল এবং এ লেভেল পাস করা প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত এবং আলাদা এ গ্রেডের বাধ্যবাধকতা রয়েছে।
জিচিই এ লেভেলের ফলাফল ২০২৬ সালের মধ্যে প্রাপ্ত হতে হবে। ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের জন্য ১ হাজার ৫০০ টাকা ফি প্রদানসহ ২২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।
১১টি বিষয়ের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ৮০ এবং ফ্যাশন ও ডিজাইনে ৪০ আসন রয়েছে।
এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪০, মেশিনারি ডিজাইন ও মেইনটেন্যান্সে ৪০, ডাইজ অ্যান্ড কেমিকসে ৪০ এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে ৪০ আসন বরাদ্দ রয়েছে।
সবশেষে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখগুলোর মধ্যে ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় আবেদন শুরু এবং ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন শেষ হবে।
লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীর তালিকা ১৫ জানুয়ারি ২০২৭ তারিখে প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আগামী ২৯ জানুয়ারি ২০২৭ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৫ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষায় মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই সরবরাহ করা হবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর