ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চার শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চার শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ছবির ক্যাপশন: দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চার শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা
ad728

রুপম চাকমা
বাঘাইছড়ি, রাঙ্গামাটি

দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বানছড়া–নোয়াপাড়ায় মানবিক উদ্যোগ নিয়েছে দীঘিনালা জোন। বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে চার শতাধিক পাহাড়ি ও অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২ মার্চ) আয়োজিত দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি’র নির্দেশনায় এবং জোনের আরএমও মোহাম্মদ শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে মেডিকেল টিম সাধারণ জ্বর-সর্দি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যায় আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয়। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।

জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দীঘিনালা জোন নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর