ঢাকা | বঙ্গাব্দ

ইউনাইভার্সিটি অব টোয়েন্টে বৃত্তির আবেদন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
ইউনাইভার্সিটি অব টোয়েন্টে বৃত্তির আবেদন শুরু ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের বহির্ভূত দেশের শিক্ষার্থীদের জন্য ২০২৭ শিক্ষাবর্ষের ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের প্রার্থীরা এই আর্থিক সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন। চলতি বছর মোট ৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে।

নেদারল্যান্ডসের অত্যন্ত সুনামধন্য সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো এই ইউনিভার্সিটি অব টোয়েন্টে। মূলত তাদের অধীনে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে ইচ্ছুক অত্যন্ত মেধাবী ও কৃতিত্বের স্বাক্ষর রাখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়টির স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ের প্রোগ্রামে অধ্যয়নের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এক বছর মেয়াদি এই বৃত্তির আওতায় ৩ হাজার থেকে শুরু করে ২২ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ঘরেই বানিয়ে নিন পুষ্টিকর পামকিন স্যুপ

ঘরেই বানিয়ে নিন পুষ্টিকর পামকিন স্যুপ