ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে কামাল হোসেন নামে এক…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে কামাল হোসেন নামে এক… ছবির ক্যাপশন:
ad728

সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে কামাল হোসেন নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

‎কামাল হোসেন (৪৫) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূজামণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতাবশত কামাল বিদ্যুৎস্পর্শে পড়ে যান। লোকজন আহত অবস্থায় কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কামাল বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা মুকুল

নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা মুকুল