ঢাকা | বঙ্গাব্দ

মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ, ৪ দিন গ্যাস কম মিলবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ, ৪ দিন গ্যাস কম মিলবে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এই কাজের কারণে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

আজ রোববার পেট্রোবাংলা কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্যাস সরবরাহ হ্রাসের এই আগাম তথ্যটি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রক্ষণাবেক্ষণ চলাকালীন দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে।

বর্তমানে এই টার্মিনালগুলো থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও, ওই চার দিন তা কমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

গ্রিডে গ্যাসের সরবরাহ হ্রাসের এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কানাডার নেটওয়ার্কহীন দ্বীপে টাইম মেশিনের আবহ

কানাডার নেটওয়ার্কহীন দ্বীপে টাইম মেশিনের আবহ