ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা ছবির ক্যাপশন: লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা
ad728

লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাগুলো সদ্য স্থাপিত যুদ্ধবিরতির জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায়। ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, মাত্র ১০ মিনিটের মধ্যে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ২৫৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছে।

ম্যাক্রোঁ জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ফোনে কথা বলেছেন এবং ফ্রান্সের পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। একই বার্তা তিনি ইরানের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও পৌঁছে দিয়েছেন।

হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও, ইসরাইল হামলা অব্যাহত রাখছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা চলবে, কারণ যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ওপর প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্রও এই অবস্থানকে সমর্থন করেছে।

ইরান এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে এবং ইসরাইলের হামলার পর পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ উল্লেখ করেছেন, ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে চুক্তি অমান্য করছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ