ঢাকা | বঙ্গাব্দ

যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম… ছবির ক্যাপশন:
ad728

সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি

শনিবার (১৭ অক্টোবর) যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, ওবায়দুল ইসলাম পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, চার বছর বয়সী কন্যা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওবাইদুল ইসলাম সবুজ চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রতিবেশী কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর সবুজ জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হামে আক্রান্ত হয়েছেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগে থেকেই তার অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। করোনাকালেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিষয়টি নিয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ হামে আক্রান্ত ছিলেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম