ঢাকা | বঙ্গাব্দ

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী
ad728

সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাকি সরকারের একটি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

তবে বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার ঘটনার পর এই সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে ইরাকি সরকারের পক্ষ থেকে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কূটনৈতিক চ্যানেলে আলোচনার জোর সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ইরাকের রাষ্ট্র-সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংগঠনটির দাবি, হামলাগুলো বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা- এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য