নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শিশুর জন্মের পর মায়ের পেশাজীবন বজায় রাখা কিংবা চাকরি ছেড়ে সন্তানকে সময় দেওয়া—এই বিষয়টি সমাজে বহু পুরনো বিতর্কের জন্ম দিয়ে আসছে। একটি পক্ষ মনে করে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য ছোটবেলায় মায়ের একটানা কাছে থাকা খুব দরকার। অন্যদিকে অন্য পক্ষের অভিমত হলো, মাতৃত্বের পাশাপাশি নারীর নিজস্ব সত্তা, পেশা ও আর্থিক সচ্ছলতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এই দুটি প্রচলিত ধারনার বাইরেও বিভিন্ন পরিবারের নিজস্ব ও স্বতন্ত্র বাস্তবতা থাকে, যা আমরা অনেকেই খতিয়ে দেখি না। আমাদের সমাজে মূলত তিন ধরনের পারিবারিক পরিবেশ ও চিত্র লক্ষ্য করা যায়।
প্রথমত, এমন বহু পরিবার আছে যেখানে স্বামী ও স্ত্রী দুজনেই চাকরি করেন। বর্তমান বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেই সঙ্গে বাড়িভাড়া ও চিকিৎসায় খরচ বেড়ে যাওয়ার কারণে সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে শুধু একজনের আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই উভয়ের পেশাজীবনে যুক্ত থাকা কেবল শখ বা ব্যক্তিগত পছন্দ নয়, বরং অনেক সময় তা পরিবারকে টিকিয়ে রাখার মূল মাধ্যম হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ত, এমন পরিবারও সমাজে রয়েছে যেখানে সন্তান জন্ম নেওয়ার পর মা নিজে থেকেই কিংবা পরিবারের তাগিদে চাকরি ছেড়ে দেন। এর মূল উদ্দেশ্য থাকে সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া এবং তার সঠিক পরিচর্যা ও দেখভাল নিশ্চিত করা।
অন্যদিকে, একক মাতা কিংবা পিতার অর্থাৎ সিঙ্গেল প্যারেন্টের পরিবারও রয়েছে। এই ধরনের পরিবারগুলোর জীবনযুদ্ধ অন্যান্য কাঠামোর তুলনায় সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি কষ্টকর।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর