ঢাকা | বঙ্গাব্দ

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ এর মহাসপ্তমীর দিনে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। রোববার ১৮ অক্টোবর দিনব্যাপী তিনি গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক অন্যান্য পূজামণ্ডপের নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ২০২৭ শিক্ষাবর্ষে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ২০২৭ শিক্ষাবর্ষে