ঢাকা | বঙ্গাব্দ

‘তথ্য দিলো ঘরের শত্রু, খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ’

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
‘তথ্য দিলো ঘরের শত্রু, খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ’ ছবির ক্যাপশন: ‘তথ্য দিলো ঘরের শত্রু, খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ’
ad728
দেশের শীর্ষস্থানীয় সবগুলো জাতীয় পত্রিকা সোমবার (২ মার্চ) প্রধান সংবাদ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর। এছাড়াও এদিন পত্রিকাগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।এই প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই খবরে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তরফে তার মৃত্যুর খবর চাউর হওয়ার পর তা অনেকেই বিশ্বাস করেননি। তবে গতকাল সকালে যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই শোকাবহ খবরটি দেয়া হয় তখন ঘরে বসে থাকতে পারেনি ইরানের মানুষ। দলে দলে বের হয়ে আসেন রাস্তায়। জড়ো হন বিখ্যাত খামেনি স্কয়ারে। অশ্রুসিক্ত চোখ ও হৃদয়বিদারক মাতমে ভারী হয়ে ওঠে ইরানসহ মধ্যপ্রাচ্যের আকাশ-বাতাস। একদিকে খামেনির মৃত্যুর সংবাদ, অন্যদিকে ইরানিদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা- সবমিলিয়ে এক গভীর বেদনায় ভাসছে দেশটির সাধারণ মানুষ।
 শনিবার সকালে তেহরানে অবস্থিত সরকারি কম্পাউন্ডে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা ছিল খামেনির। যে সংবাদ আগে থেকেই পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রথমে রাতে হামলার পরিকল্পনা থাকলেও খামেনির বৈঠকের সংবাদের ভিত্তিতে তা এগিয়ে আনা হয়। হামলাটি চালানো হয় সকালে। বলা হচ্ছে ওই হামলাতেই প্রাণ হারান আয়াতুল্লাহ আলি খামেনি। অত্যাধুনিক বাঙ্কার-ব্লাস্টার বোমা দিয়ে উড়িয়ে দেয়া হয় খামেনির কম্পাউন্ড।এই প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ করে ইসরাইল। যুদ্ধবিমান থেকে এই বোমা বর্ষণ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, খামেনির খোঁজ পাওয়ার পরই হামলা চালানো হয়।ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল এবং মার্কিন গোয়েন্দারা জানতেন যে ঐ ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন খামেনি। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে সেই সুযোগ আসে শনিবার। আর তারপরই খামেনির দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
  
এই প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বলয় কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল! যে নিশ্ছিদ্র নিরাপত্তার দম্ভ তেহরান সব সময় করে এসেছে, তা এক নিমিষেই ধুলোয় মিশে গেল-মাত্র এক মিনিটের নিখুঁত অপারেশনে। তবে এই হামলার পেছনে শুধু সিআইএ বা মোসাদের অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং বড় হয়ে দেখা দিচ্ছে ‘ঘরের শত্রু’।ধারণা করা হচ্ছে, ঘরের শত্রু ‘বিভীষণ’ই আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সম্পর্কে শত্রুকে তথ্য দিয়েছিল। নিখুঁত গোয়েন্দা তথ্য আর আধুনিক ড্রোন প্রযুক্তির সমন্বয়ে চালানো এই অপারেশন প্রমাণ করে দিল, বাইরের শত্রুর চেয়েও ঘরের ভেতরের অদৃশ্য শত্রুরাই এখন ইরানের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। খবর বিবিসি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
 এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি হলো বেসরকারি খাত। দেশের কর্মসংস্থানের ৯০ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে হয়। কিন্তু আমাদের বেসরকারি খাতকে সব সময়ই নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার তাদের মতো করে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অনুগত রাখতে চায়।বাংলাদেশের বেসরকারি খাত আজকের জায়গায় এসেছে সব প্রতিকূলতা মোকাবেলা করেই। একটি লাইসেন্স কিংবা একটি গ্যাস সংযোগ পেতে সরকারের কাছে ধরনা দিতে হয়। সরকারের সহযোগিতা ছাড়া বেসরকারি খাতে ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এ কারণেই যখন যে দল ক্ষমতায় আসে, বেসরকারি খাতের উদ্যোক্তারা সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।এই প্রতিবেদনে বলা হয়, পুলিশের পোশাক নির্ধারণে বাহিনীটির অভ্যন্তরে চলছে জরিপ কার্যক্রম। পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার দুই লাখের বেশি সদস্য পোশাকের ব্যাপারে নিজেদের মতামত দিচ্ছেন। গত শনিবার পুলিশ সদরদপ্তর থেকে ৬৪ জেলার এসপি ও ইউনিটপ্রধানের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলের মধ্যে এ মতামত পুলিশ সদরদপ্তরকে জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও