ঢাকা | বঙ্গাব্দ

আড়ালমুক্ত হচ্ছে কিনব্রিজ, সরছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
আড়ালমুক্ত হচ্ছে কিনব্রিজ, সরছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ ছবির ক্যাপশন: আড়ালমুক্ত হচ্ছে কিনব্রিজ, সরছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
ad728

সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে নির্মাণাধীন ‘আই লাভ সিলেট’ সাইনেজটি অবশেষে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সাইনেজটি নতুন স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সরেজমিনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে দেখা গেছে, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ও কিছু কাজ করছেন শ্রমিকরা। সাইনেজটিতে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন এবং একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সাহাব উদ্দিন কালবেলাকে বলেন, সাইনেজটি এমন স্থানে নির্মাণ করা হয়েছে, যেখানে দাঁড়ালে সিলেটের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা কিনব্রিজের উত্তর অংশের একটি বড় অংশ আড়াল হয়ে যায়। নগরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক; তবে এর ফলে ঐতিহ্যবাহী স্থাপনাটির নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সাংবাদিক জয়ন্ত কুমার দাস তার ফেসবুক পোস্টে লেখেন, সিলেটের শতবর্ষী ঐতিহ্য ঢেকে এই নামফলক নির্মাণ কতটুকু যুক্তিসংগত? আবার সিলেটের ব্র্যান্ডিংয়ে একটি কোম্পানির স্পন্সর থাকবে কেন? সিটি করপোরেশন কি এতটাই অসহায় হয়ে গেল? আশপাশে আরও অনেক খালি জায়গা রয়েছে। যেমন বন বিভাগের অফিসের বিপরীতে এটি স্থাপন করা যেতে পারে। সেখানে পেছনে থাকবে সুরমা নদী, সামনে থাকবে সিলেটের ব্র্যান্ডিং এটাই বেশি মানানসই হবে।

জানা যায়, প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। দেশ-বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের কাছে এটি সিলেটের অন্যতম আকর্ষণ। তবে গত এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর পাশের নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে কিনব্রিজের একটি অংশ আড়াল হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিক, স্থপতি ও সচেতন মহলের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এর আগেও আলী আমজদের ঐতিহাসিক ঘড়ির পাশেই জুলাইয়ের শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশন সমালোচনার মুখে পড়েছিল।

সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সাইনেজটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন স্থানে স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন স্থানে এটি স্থাপন করা হবে।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব

বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব