ঢাকা | বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ছবির ক্যাপশন: বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
ad728

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)–এর পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে শোধনাগারটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।

ইআরএল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকে জমে থাকা ডেড স্টক (ট্যাংকের তলানিতে থাকা অবশিষ্ট তেল) উত্তোলন করেই শেষ পর্যায়ের পরিশোধন কার্যক্রম চালানো হয়।

কর্মকর্তারা জানান, ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়।

গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে, যা পরবর্তীতে পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় শোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন