ঢাকা | বঙ্গাব্দ

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে কলাগাঁও চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে কলাগাঁও চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহণে টাঙ্গুয়ার হাওরে শিক্ষা সফর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা টাঙ্গুয়ার হাওরে এ শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠ্যজ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মেলানোর সুযোগ পায়।

শিক্ষা সফর উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান মাসুদ বলেন, “টাঙ্গুয়ার হাওরের নীলাভ প্রকৃতির মাঝে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষা সফর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও প্রয়োজন রয়েছে। শিক্ষা সফর ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না। তাই আমরা প্রতিবছর যেন এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করতে পারি, সেই প্রত্যাশা করি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষা সফরের প্রধান উদ্দেশ্য হলো শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখা। এটি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, “বইয়ের পাতায় অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটানোই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য।”

এ সময় টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নিজের লেখা কবিতা থেকে কয়েকটি লাইন পড়ে শোনান কবি ইদ্রিস আলী ফকির। তাঁর কবিতায় টাঙ্গুয়ার হাওরের রূপ, বর্ষাকালের সৌন্দর্য এবং নৌকায় ঘুরে বেড়ানোর দৃশ্য ফুটে ওঠে। কবিতার পঙ্‌ক্তিগুলো উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করে।

এদিকে, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান তারা মিয়া বলেন, সুশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মেধা বিকাশে প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত করার এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজক কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন কলাগাঁও চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান মাসুদ, নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান তারা মিয়া, কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. ইদ্রিছ আলী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আজিজুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষা সফরের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকার

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকার