ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল ঢাকা হয়ে ভুটান যেতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
আগামীকাল ঢাকা হয়ে ভুটান যেতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সব ঠিক থাকলে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) ভুটানের থিম্পু সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট নিতে পারেন তিনি।

ফলে বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল বাংলাদেশে স্বল্প সময় অবস্থান করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে এখনো নিশ্চিত না হলেও এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।

জানা গেছে, বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে এবং তিনি চাইলে ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা যেন দ্রুত সম্পন্ন করা যায়, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইনফান্তিনো বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে ফিফা সভাপতির দেখা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস: সচিবালয়ে উৎসবের আমেজ

নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস: সচিবালয়ে উৎসবের আমেজ