ঢাকা | বঙ্গাব্দ

কম্পিউটারে যাচাইযোগ্য গণিতের ৫০টি কঠিন সমস্যা বাছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কম্পিউটারে যাচাইযোগ্য গণিতের ৫০টি কঠিন সমস্যা বাছাই ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

লন্ডনের ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্যাল সায়েন্সেসে সম্প্রতি বিশ্বের খ্যাতনামা গণিতবিদেরা একত্রিত হয়ে গণিতের সবচেয়ে জটিল ও রোমাঞ্চকর ৫০টি সমস্যার একটি নতুন তালিকা প্রণয়ন করেছেন। গত জুন মাসের এক সকালে আয়োজিত এই বৈঠকে লন্ডন ছাড়াও টরন্টো, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, বার্কলি ও কেমব্রিজ শহরে বসেছিল একই আসর। এসব জটিল গাণিতিক সমস্যার সমাধান এমন হতে হবে, যা কম্পিউটার বা এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব।

বৈঠক চলাকালীন চারদিকে কফির কাপ ও স্ন্যাকসের মাঝে গণিতবিদদের ভিড়ে বসা এক ছোট্ট ছেলে কেক খাচ্ছিল। ছেলেটির বাবা ইয়াং-হুই হে একজন নামকরা গণিতবিদ এবং স্কুল ছুটির কারণে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন।

সম্মেলনে বাবা ইয়াং-হুই হে অন্যান্য গণিতবিদদের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যান এবং তিনটি গাণিতিক সমস্যা জমা দেন। তাঁর জমা দেওয়া এই সমস্যাগুলো বীজগণিত, টপোলজি ও সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

গাণিতিক এসব সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা যুগের পর যুগ কিংবা ক্ষেত্রবিশেষে শত শত বছর পার করে দেন। কিছু প্রশ্ন দেখতে বেশ সহজ হওয়ায় স্কুলের শিক্ষার্থীরাও তা বুঝতে পারে, অথচ বিশ্বের শীর্ষস্থানীয় গণিতবিদেরাও উত্তর খুঁজতে গিয়ে চরম বেকায়দায় পড়েন এবং দশকের পর দশক ধরে গবেষণা চালিয়ে যান।

বর্তমান এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এমন একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা, যার উত্তরগুলো আধুনিক প্রযুক্তি তথা কম্পিউটার বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে যাচাই করা যায়। এর মধ্যে ইতিমধ্যে কয়েকটি সমস্যার সমাধান সম্পন্ন হলেও অধিকাংশ প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না