ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের এসআইইউসি ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
যুক্তরাষ্ট্রের এসআইইউসি ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলে (এসআইইউসি) আয়োজিত ফল-২০২৬ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চার স্বর্ণসহ বিভিন্ন পদক জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিক্রিয়েশন সেন্টারে ৯ থেকে ১১ অক্টোবর তিন দিনব্যাপী এই আসর বসে। এতে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, লাতিন আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

ক্রিকেটে শ্রীলঙ্কা দলকে হারিয়ে বাংলাদেশ স্বর্ণপদক নিজেদের করে নেয়। পাশাপাশি ব্যাডমিন্টনের তিনটি পদক—স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—সবকটিই জেতেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

দাবা ও টেবিল টেনিসেও স্বর্ণপদক নিজেদের নামে লেখান বাংলাদেশি প্রতিযোগীরা। সব মিলিয়ে একক দল হিসেবে সর্বোচ্চ চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক আসে তাদের ঝুলিতে।

পড়াশোনা ও গবেষণার পাশাপাশি খেলাধুলায় এই অর্জন বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ দলের অধিনায়ক ও পিএইচডি শিক্ষার্থী তামিনুল ইসলাম রাফি জানান, গবেষণা ও পড়াশোনার চাপের পরও তারা খেলায় মনোযোগ দিয়ে এই সাফল্য পেয়েছেন এবং আগামীতেও ধারা বজায় রাখতে চান।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেহাল আহমেদ মজুমদার উল্লেখ করেন, বিশ্বমঞ্চে এই গৌরবময় সাফল্য বাংলাদেশের জন্য গর্বের। সংগঠনটি শিক্ষার্থীদের সবসময় প্রয়োজনীয় উৎসাহ ও সব ধরনের সহযোগিতা জুগিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আপিলেও নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি

আপিলেও নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি