ঢাকা | বঙ্গাব্দ

মহেশখালীতে ছবি তোলার সময় টমটমের ধাক্কায় পর্যটক দম্পতির এক সন্তান নিহ??

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
মহেশখালীতে ছবি তোলার সময় টমটমের ধাক্কায় পর্যটক দম্পতির এক সন্তান নিহ?? ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

স্কুলের ছুটি উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদীর পলাশ এলাকা থেকে কক্সবাজারের মহেশখালীতে অবকাশ যাপনে গিয়েছিলেন আল আমিন। সমুদ্রের সৌন্দর্য উপভোগ আর ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখতে পুরো পরিবারটি সেখানে আনন্দঘন সময় কাটাচ্ছিল।

এই আনন্দ মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দী করার জন্য যখন তাঁরা ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক সেই মুহূর্তে একটি বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন টমটম সজোরে তাঁদের ধাক্কা দেয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আল আমিনের এক সন্তান প্রাণ হারায় এবং অপর সন্তান গুরুতর আহত হয়। আনন্দঘন অবকাশ যাপন মুহূর্তের মধ্যেই এক বুক কান্নায় ও গভীর শোকে পর্যবসিত হয় পরিবারটির জন্য।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদুরোকে আটক: মার্কিন ‘আগ্রাসন’ নিয়ে ইরানের অবস্থান কী?

মাদুরোকে আটক: মার্কিন ‘আগ্রাসন’ নিয়ে ইরানের অবস্থান কী?