ঢাকা | বঙ্গাব্দ

নাপোলিতে অভিবাসীদের ইতালিয়ান ভাষার এটু ও বিওয়ান পরীক্ষা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
নাপোলিতে অভিবাসীদের ইতালিয়ান ভাষার এটু ও বিওয়ান পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ইতালির নাপোলিতে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল আবহের মধ্য দিয়ে সম্পন্ন হলো ইতালিয়ান ভাষার এটু ও বিওয়ান লেভেলের পরীক্ষা। গত ১৫ অক্টোবর নাপোলির পোজ্জা মারিনো এলাকায় ‘নাপোলি বাংলা এজেন্সি’র বিশেষ উদ্যোগে এই মূল্যায়ন পরীক্ষাটি গ্রহণ করা হয়।

আয়োজিত এই পরীক্ষায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভিন্ন দেশের অভিবাসী নাগরিকেরাও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেন। সার্বিক এই পরীক্ষা পরিচালনা ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করেন শাহিন মিয়া।

এছাড়া, পুরো পরীক্ষাটির পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সংস্থার অন্য দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইতালির ভূখণ্ডে বসবাসকারী অভিবাসীদের আইনি প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে এই এটু ও বিওয়ান সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী নাগরিকত্ব বা সিটিজেনশিপ, স্থায়ী কর্মসংস্থান এবং নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেতে এই ভাষার সনদ বাধ্যতামূলক।

আইনগত বাধ্যবাধকতা এবং ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ উপায়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতেই প্রবাসীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের কষ্ট ও মূল্যবান সময়ের কথা চিন্তা করে এই সংস্থাটি ইতালির বিভিন্ন শহরে পর্যায়ক্রমে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।

এর মূল লক্ষ্য হলো, প্রবাসীরা যেন নিজ নিজ শহরের কাছাকাছি এলাকায় বসেই খুব সহজে এই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

এই ধরনের উদ্যোগের ফলে অভিবাসী প্রবাসীদের বৈধতা অর্জনের পথ যেমন সহজতর হচ্ছে, তেমনই বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ ও আইনগত দিকনির্দেশনা দিয়ে তাঁদের সার্বিক কল্যাণে পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠানটি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মাহা ওয়াগ

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মাহা ওয়াগ