ঢাকা | বঙ্গাব্দ

বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনের পরিচিত ধর্মগুরু ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে এক নারী ভক্তকে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও ব্ল্যাকমেইল করার গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের পুনে শহরের নিবাসী ওই নারী অভিযোগ করেছেন যে, ২০২৩ সালে বৃন্দাবনের সেবাধাম আশ্রমে থাকা কালীন অভিযুক্ত ধর্মগুরু তাঁকে যৌন নির্যাতনে বাধ্য করেন এবং পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে নানাবিধ অশ্লীল কার্যকলাপে অংশ নিতে বাধ্য করেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মিরা-ভায়ান্দর অঞ্চলের কাশিমিরা পুলিশ স্টেশনে একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই মামলাটি ঘটনার প্রকৃত স্থান উত্তর প্রদেশের মথুরায় স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে।

পুলিশের কাছে জমা দেওয়া ভুক্তভোগী নারীর অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৩ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্দ্রদেব মহারাজের ধর্মীয় প্রবচন ও বক্তৃতা দেখে তাঁর প্রতি আকৃষ্ট হয়ে যোগাযোগ শুরু করেছিলেন তিনি।

এরপর মুম্বাই শহরের সান্টাক্রুজে আয়োজিত একটি ধর্মীয় সৎসং অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করে ওই ধর্মগুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন ওই নারী।

ভুক্তভোগীর ভাষ্যমতে, তাঁর ব্যক্তিগত নানা সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের মিথ্যা আশ্বাস দিয়ে ধর্মগুরু ইন্দ্রদেব তাঁর মনে গভীর বিশ্বাস ও আস্থা অর্জন করেছিলেন।

পরবর্তীতে সেই বিশ্বাসের সুযোগ নিয়েই ধর্মগুরু তাঁকে উত্তর প্রদেশের বৃন্দাবনের সেবাধাম আশ্রমে আসার জন্য আমন্ত্রণ জানান এবং সেখানে পৌঁছানোর পর নির্যাতনের শিকার হতে হয়।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে: রিজভী

সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে: রিজভী