ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের হুমকি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের হুমকি, শিক্ষকের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকার সিকদার মার্কেট সংলগ্ন মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক মো. আরিফুল ইসলাম ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাদরাসায় অধ্যয়নরত ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় উত্ত্যক্ত করে আসছিলেন এবং নিয়মিত প্রেমের প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করছিলেন।

শিক্ষকের এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই ছাত্রীকে নানা ধরনের ভয়ভীতি ও অপহরণ করার হুমকি প্রদান করতে থাকেন। পরবর্তীতে ছাত্রীটি বিষয়টি তার নিজ বাড়িতে গিয়ে পরিবারকে বিস্তারিতভাবে অবহিত করে।

পরিবারের পক্ষ থেকে মেয়ের কথা শোনার পর তাকে একা চলাচল না করে সবসময় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষক আরিফুল ইসলামকে ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

তবে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অনুরোধ জানানোর পরও অভিযুক্ত শিক্ষক শোধরাননি। উল্টো তিনি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রাখেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলি নির্বাচনের প্রাক্কালে নেতানিয়াহুকে ট্রাম্পের স্পষ

ইসরায়েলি নির্বাচনের প্রাক্কালে নেতানিয়াহুকে ট্রাম্পের স্পষ